ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ৪:৪৩:২১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

ঘরোয়া অনুষ্ঠানে আমি নাচতেই পারি: পরীমনি  

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৫৭ পিএম, ২৮ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

সমালোচনা এবং পরীমনি সমান্তরাল। গত ৬ মাস এই চিত্রনায়িকাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এবং গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে সেগুলোই এ কথার সাক্ষ্য দেয়। কিছু ক্ষেত্রে এ জন্য পরীমনিকে দায়ী করা গেলেও, তার ভক্তকুল সব দায় তার ওপর চাপাতে নারাজ। বলা যায় পরীমনিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষ করে ফেইসবুক এখন দু’ভাগে বিভক্ত।

এক পক্ষ বলছেন পরীমনি যা করেছেন বেশ করেছেন; তিনি পরিস্থিতির শিকার। এদের মধ্যে অনেকে আবার পরীমনির সাম্প্রতিক কার্যক্রমকে ‘সাহসী’, ‘উচিত জবাব’ও বলছেন। পরীমনিকে ‘বিপ্লবী’ বলতেও অনেকে দ্বিধা করছেন না!

 
অন্যপক্ষের বক্তব্য পরীমনির জন্য অপমানজনকই বটে। তারা ‘বিপ্লবী’ নয় একে ‘বেলাল্লাপনা’ বলছেন। বিশেষ করে জন্মদিনে পরীমনির বিশেষ পোশাকে ধুমছে নাচ এবং সেই ভিডিও ভাইরাল হলে নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া হয়।

সাহসী হিসেবে পরীমনির খ্যাতি নতুন নয়। কিন্তু সেই সাহস প্রদর্শন করতে গিয়ে তিনি যে কর্মকাণ্ড করছেন সেখানে অনেকেই তার মধ্যে দক্ষিণী নায়িকা সিল্ক স্মিতার ছবি খুঁজে পাচ্ছেন। যদিও সমালোচনা পরীমনিকে কোনোকালেই স্পর্শ করেনি। এবারও তিনি এসব গায়ে মাখছেন না। জবাব দিচ্ছেন নিজস্ব ভাষায়।

পরীমনি এবার ধুমধাম করে জন্মদিন পালন করবেন আগেই ঘোষণা দিয়েছিলেন। পুরো অনুষ্ঠানে ছিল অভিনবত্ব। আমন্ত্রণপত্রেও ছিল সৃজনশীলতার ছাপ। স্পষ্ট করেই সেখানে লেখা ছিল ‘বিশুদ্ধ হৃদয় নিয়ে’ কাছের বন্ধুরাই অনুষ্ঠানে যেতে পারবেন। কিন্তু তাদের ভেতর থেকেই কেউ যে অনুষ্ঠানের ভিডিও প্রকাশ করে দেবেন পরীমনি ভাবতে পারেননি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বার্থ ডে প্রোগ্রামটা ছিল আমার ঘরোয়া অনুষ্ঠান। আমি কাছের মানুষদের ইনভাইট করেছি। এখানে কিছু বাইরের লোক ঢুকে পড়েছে। তারাই ভিডিও করে প্রকাশ করছেন।’
 
লুঙ্গির মতো সাদা পোশাক পরে অনুষ্ঠানে পরীমনিকে নাচতে দেখা গেছে। পোশাকের নিচের অংশ গুটিয়ে তিনি কোমরে বেঁধেছেন। নাচতে নাচতে উচ্ছ্বাসে ফেটে পড়েছেন। অনেকের মুখে মাখিয়ে দিয়েছেন জন্মদিনের কেক- এ সবই সমালোচিত হচ্ছে।

‘এসব নিয়ে কারা সমালোচনা করছেন আমি জানি না, ভাবছিও না’ পরীমনি জবাব দিয়েছেন তার নিজস্ব ঢঙে। দিয়েছেন নাচের ব্যাখ্যা, ‘আমি পাবলিক কোনো অনুষ্ঠানে এটা করিনি। ঘরোয়া অনুষ্ঠানে আমি নাচ-গান করতেই পারি। আমার ইচ্ছে ছিল দিনটিতে নিজের মতো করে আনন্দ করার; আমি করেছি।’

যারা এই ভিডিও ভাইরাল করেছেন এই চিত্রনায়িকা অভিযোগের তীর তাদের দিকেই ছুঁড়ে বলেছেন, ‘আমার অনুমতি ছাড়া যারা বাহিরে ভিডিও প্রকাশ করেছেন, তারা অপরাধ করেছেন।’